নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৪, ২৮ অক্টোবর ২০২৬
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা অনলাইন প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-একাধিক ফেইক ফেসবুক আইডি, একাধিক ফেইক ম্যাসেঞ্জার আইডি, একাধিক ফেইক ইমো একাউন্ট, একাধিক ফেইক হোয়াটসঅ্যাপ একাউন্ট, বিভিন্ন ব্যাক্তির সাথে অডিও ভয়েস রেকর্ড, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সাথে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।
উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে অদ্য ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সময় আনুমানিক রাত ০২.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন বিলমাড়িয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের অন্তর্গত মোহরকয়া গ্রামস্থ মোঃ নজরুল মন্ডল এর বাড়ি হতে অনলাইন প্রতারক মোঃ সোহাগ আলী (১৯), পিতা-মোঃ নজরুল মন্ডল এর নির্মানাধীন ওয়াল টিনের ছাপড়া ঘরের মধ্যে এসআরবি সদস্যবৃন্দ উপস্থিত হয়। উক্ত অভিযানে অনলাইন প্রতারক আসামি ১। মোঃ সোহাগ আলী (১৯), পিতা-মোঃ নজরুল মন্ডল, সাং-মোহরকয়া, থানা-লালপুর, জেলা-নাটোর'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালীন সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত ঘটনা এবং ঘটনাস্থলে মাঝে মধ্যে বন্ধুদের সাথে বসে ইয়াবা সেবন করে স্বীকার করে। অতঃপর আসামির ঘরের মধ্যে হতে উপস্থিত লোকজনের সম্মুখে সার্চ করে ০২ টি মোবাইল, ৩ টি সিম ও অবৈধ মাদক ০৮ পিস ইয়াবা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।