খুলনায় পিস্তল ও গুলিসহ ’আশিক গ্রুপের’ দুই অস্ত্রধারী গ্রেফতার

​এস কে রবিউল ইসলাম , খুলনা

প্রকাশ: ১৭:২৪, ২৯ অক্টোবর ২০২৬

খুলনায় পিস্তল ও গুলিসহ ’আশিক গ্রুপের’ দুই অস্ত্রধারী গ্রেফতার

খুলনা সদর থানাধীন চানমারি শিপইয়ার্ড এলাকা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলিসহ 'আশিক গ্রুপের' দুই সক্রিয় অস্ত্রধারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানির একটি দল।

বুধবার (২৯ অক্টোবর) ভোর রাতে পরিচালিত বিশেষ এই অভিযানে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. ছাহিল মাহমুদ (২৫), পিতা: সওগাতুল আলম ছগীর, সাং: চানমারি বাজার, থানা: খুলনা সদর, জেলা: খুলনা। ২. শাহাদাত হোসেন শুভ (২৩), পিতা: বারেক হাওলাদার, সাং: মোহাম্মদিয়া পাড়া, থানা: লবণচরা, জেলা: খুলনা।

​এসআরবি-৬ সূত্রে জানা যায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি দমন এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত ৩টা ৩৫ মিনিটে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কেএমপি খুলনার সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই দুই অস্ত্রধারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বક পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন