ধুনটে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া)

প্রকাশ: ১৮:২৮, ৩০ অক্টোবর ২০২৬

ধুনটে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

বগুড়ার ধুনটে পরকিয়া প্রেমের সন্দেহে স্বামীর হাতে শ্বাসরোধে মুন্নি খাতুন (৩৪) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শুক্রবার ( ৩০ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মথুরাপুর গ্রামের এশার আলীর ছেলেস্বামী নুর সালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,  উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের এশার আলীর ছেলে নুর সালাম ১৮ বছর আগে শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মুনজিল শেখের মুন্নি খাতুনকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সাগর সূর্য নামের দুইটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী নুর সালাম ও তার পরিবারের সদস্যরা প্রায় মুন্নি খাতুনকে নির্যাতন করতো। এ নিয়ে বেশ কয়েকবার সালিসি  বৈঠক করেছেন স্থানীয় মাতবররা। 

গত ৩ বছর আগে মুন্নি খাতুন স্বামী সন্তান নিয়ে পাশের মধুপুর গ্রামের আলতাব হোসেন মেয়ের জামাই আবু সাইদের  বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে নুর সালাম তার স্ত্রী পরকিয়া করে এমন সন্দেহে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি করতো। এসব নিয়ে বৃহস্পতিবার রাতেও তারা ঝগড়া বিবাদ করে। পরদিন সকালেও নুর সালাম স্ত্রীর সাথে ঝগড়া করে  নিজ বাড়ি মথুরাপুরে যান।  পরে  মুন্নি খাতুন বাড়ির সামনে চুলায় দুপুরের খাবার রান্না করছিলেন। এসময় তার স্বামী নুর সালাম বাড়িতে ফিরে  মুন্নি খাতুনকে ঘরে ডেকে নিয়ে ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যার পর বাড়ির গেইট ভিতর থেকে তালাবদ্ধ করে নিজে ঘরেই লুকিয়ে থাকে।  প্রতিবেশীরা বুঝতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বারান্দার টিন কেটে বাসায় ঢুকে মুন্নি খাতুনকে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে পাশের টয়লেট থেকে নুর সালামকে আটক করে পুলিশ।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গুনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা আসামির বক্তব্যে পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন