খুলনায় ‘গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার হিবি ইব্রাহিম গ্রেপ্তার

​খুলনা ব্যুরো 

প্রকাশ: ১৯:৫৭, ৩০ অক্টোবর ২০২৬

খুলনায় ‘গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার হিবি ইব্রাহিম গ্রেপ্তার

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার এবং তার সন্ত্রাসী বাহিনী ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য মো. ইব্রাহিম শেখ ওরফে ‘হিবি ইব্রাহিম’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রুপের এই সক্রিয় সদস্যকে আটক করা হয়। ইব্রাহিম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। খুলনা ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মারামারি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তার জড়িত থাকার দীর্ঘ অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের রেকর্ড রয়েছে।

ওসি মো. মাসুম খান জানান, গ্রেপ্তারকৃত হিবি ইব্রাহিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন