কর্ণফুলীতে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম

প্রকাশ: ১১:২৪, ২৮ অক্টোবর ২০২৬

কর্ণফুলীতে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নগরের আকমল আলী ঘাটসংলগ্ন নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।
নিহতরা হলেন নোয়াখালীর হাতিয়ার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন মিরাজ ও শরীফ।

মঙ্গলবার ভোরে স্থানীয়রা নদীতে তাদের লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে পুলিশ লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় সকালে কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন