উখিয়ায় এসআরবির অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩২, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৩৫, ২৮ অক্টোবর ২০২৬

উখিয়ায় এসআরবির অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি-১৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে মাদক মামলার ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কালাম (৫২)’কে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উত্তর সোনার পাড়া এলাকার মঙ্গেরটেকস্থ এলিট লাইভ ফিস রেস্টুরেন্ট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কালাম (৫২)’কে গ্রেফতার করেছে। অভিযানকালে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির কাছ থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি মোঃ আবুল কালাম (৫২) উখিয়া থানাধীন সোনার পাড়া এলাকার হাজী বশির উল্লাহর ছেলে। আসামির বিরুদ্ধে ২০১৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) বংশাল থানার মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে ১০ (দশ) বছরের সাজা প্রদান করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন