নেত্রকোনায় এসআরবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৭, ২৮ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় এসআরবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

নেত্রকোনার পূর্বধলায় ৩৫ বোতল বিদেশি মদসহ মোঃ রাকিব মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটের দিকে পূর্বধলা থানার বনপাড়া বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার রাকিব মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন