ইয়াছিন মাহমুদ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২০:২৭, ১১ অক্টোবর ২০২৬
গত শনিবার (১০-অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সুমন শীল জেলা শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বিজয় শীলের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগেও একটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে-১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটি করছিলেন। এ সময় টি-এ রোডের হোটেল মিডনাইটের গলির মুখে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় সুমন শীলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৩-পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সুমন শীলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আসামির বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।