নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের কঠিন বাস্তবতা
বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা, উন্নত জীবনযাত্রা এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় আজ দূর প্রবাসে পা বাড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝলমলে প্রচার, ভিসা এজেন্টদের লোভনীয় প্রতিশ্রুতি, এবং বিদেশে থাকা কিছু পরিচিতজনের অসম্পূর্ণ অভিজ্ঞতা দেখে তাঁদের অনেকের মনে একটি চিরচেনা স্বপ্ন গড়ে ওঠে—নিউজিল্যান্ডে নামলেই মিলবে পার্টটাইম কাজ, কয়েক বছরের মধ্যে সুগম হবে স্থায়ী বাসিন্দা হওয়ার পথ, আর সেখানে জীবনযাত্রার ব্যয় বাংলাদেশে তুলনায় হয়তো সামলানো যাবে সহজেই। কিন্তু বাস্তবতা তাদের সেই প্রত্যাশার চেয়ে বহু কঠিন, তীব্র, এবং প্রায়শই মানসিক ধাক্কাস্বরূপ।