আল আমিন, রায়পুরা, নরসিংদী
প্রকাশ: ১৫:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬
পরিবার সূত্রে জানা যায়, তালুককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিক্ষার্থী প্রায় তিন মাস ধরে একই এলাকার নূরুল ইসলামের মেয়ে শান্তা আক্তারের কাছে প্রাইভেট পড়ত। পরিবারের দাবি, মাঝে মাঝে প্রাইভেট শেষে নূরুল ইসলাম শিশুটিকে বাড়িতে পৌঁছে দিতেন।
শিশুটির মা সাথী আক্তারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নূরুল ইসলাম শিশুটিকে সঙ্গে নিয়ে বের হন। পরে গ্রামের একটি বেলগাছের নিচে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় শিশুটির পরিবার রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তারা অভিযোগ লিখছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত নূরুল ইসলাম এলাকা ছাড়া, তাই অভিযোক্তের বক্তব্য পাওয়া যায়নি।