নওগাঁয় লাইসেন্সহীন তিন প্রতিষ্ঠানকে জরিমানা, দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৩, ২৬ অক্টোবর ২০২৬

নওগাঁয় লাইসেন্সহীন তিন প্রতিষ্ঠানকে জরিমানা, দুজনের কারাদণ্ড

এসআরবি প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, অবৈধ মজুতদার, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর গোয়েন্দা দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিভিন্ন হাসপাতাল বা হোমিও হল এর লাইন্সেস না থাকায় বিষয়টি অনুসন্ধান করে এবং সত্যতা পায়। অতঃপর ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বেলা ১৭৩০ ঘটিকা সময় ফাতেমা হোমিও হল নামক ভুয়া প্রতিষ্ঠানে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (১) ধারায় এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল এবং জনাব জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ, এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট, মহাদেবপুর, নওগাঁ এর সহিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মামলা নম্বর-৩৯৯/২৬, তারিখ-২৬/১০/২০২৬ খ্রিঃ রোগী দেখা এবং ঔষধ বিক্রয়ের লাইন্সেস না থাকায় মালিক/ডাক্তার মোঃ ফারুক হোসেন (৩২) পিতা-মকবুল ইসলাম, সাং-কুঞ্জবন, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ'কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় অভিযানে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লেচু বাগান এলাকায় ফাইভ স্টার মেডিকেল সেন্টারে নামক ভুয়া প্রতিষ্ঠানে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (১) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনার মাধ্যমে মামলা নম্বর-৩৪০/২৬, তারিখ-২৫/১০/২০২৬ খ্রিঃ লাইন্সেস না থাকায় মালিক মোঃ বেদারুল ইসলাম (৫৫), পিতা-মৃত জেহের আলী, সাং-কুশল, থানা-মান্দা, জেলা-নওগাঁ'কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

 তৃতীয় অভিযানে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লেচু বাগান এলাকায় স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন নামক ভুয়া প্রতিষ্ঠানে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনার মাধ্যমে মামলা নম্বর-৩৪১/২৬, তারিখ-২৫/১০/২০২৬ খ্রিঃ প্রতিষ্ঠানটির লাইন্সেস না থাকায় মালিক মোঃ মাসুম আলী (২৮), পিতা-মোঃ সৈয়দ আলী, সাং-মহাদেবপুর, থানাঃ মহাদেবপুর, জেলাঃ নওগাঁকে ০১ মাসের বিনাশ্রম করাদন্ড এবং ২০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয় এবং ০৩টি ভুয়া প্রতিষ্ঠানের জরিমানাকৃত সর্বমোট=৮০,০০০/-(আশি হাজার টাকা) অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন