নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি)
প্রকাশ: ২০:৩৬, ১১ অক্টোবর ২০২৬
রবিবার (১১ অক্টোবর ২০২৬) রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১১ অক্টোবর ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬:০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
একই সাথে, বর্তমানে সাজেক ভ্যালিতে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৫:০০ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।