মোঃ আকরাম হোসেন, ঘাটাইল
প্রকাশ: ২১:৪০, ১১ অক্টোবর ২০২৬
আজ রোববার (১১ অক্টোবর)] দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত ইউএনও ঘাটাইলের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার যেকোনো অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা সহজ হয়। ঘাটাইলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা একযোগে কাজ করতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ঘাটাইল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা নবাগত ইউএনও-কে শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সড়ক যোগাযোগ, যানজট, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নানা জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ঘাটাইলে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।