জুবায়ের আলম সৈকত, ঢাকা
প্রকাশ: ১০:১৩, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৭, ২৫ অক্টোবর ২০২৬
শনিবার (২৪ অক্টোবর) রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
গ্রেপ্তারদের মধ্যে আজমকে ২০২৫ সালে অস্ত্র মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গ্রেপ্তার করেছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি ফের অবৈধ অস্ত্রের ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।
সরজমিনে দেখা যায়, গতকাল বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১১মেট্রো স্টেশনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গত বছরের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ মে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মিরপুর মডেল থানা ও পল্লবী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে।
এদিকে, শান্ত ইসলামের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিসি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।