মোঃ শফিকুল ইসলাম সাকিল নড়াইল
প্রকাশ: ২১:৩৩, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। দুই দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (২৮শে অক্টোবর) এই সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লালু , জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোঃ মিল্টন শেখ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জীবন ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন যুবদল নেতা বাপ্পী ইসলাম, হাসানুর রহমান, কামাল হোসেন সদর উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতা কর্মী ।
বিকালে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গনে এ অভিযান চালানো হয়। এরপর পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের সাথে নিয়ে হাসপাতাল চত্বরে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে মশিয়ার রহমান বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। যুবশক্তিকে কেবল রাজনীতি নয়, সমাজ সংস্কার ও পরিবেশ রক্ষার মতো ইতিবাচক কাজে যুক্ত রাখাই আমাদের লক্ষ্য।
তরিকুল ইসলাম পিয়াল বলেন- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যে বৃহত্তর কর্মসূচি হাতে নিয়েছে। তারাই ধারাবাহিকতায় নড়াইল সদর উপজেলা যুবদল নড়াইল সদর হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পালন করছে। নড়াইল সহ সদর হাসপাতালেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।