রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৮:১২, ১ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার জিআর পরোয়ানাভুক্ত আসামি হলেন সামসুল আলম প্রকাশ খোরশেদ। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের গিলাতলী এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে।
অন্যদিকে, নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসমাতুল্লাহ (৪০) এবং হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মাহবুব আলম (৪২)।
পুলিশ জানায়, পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে