টাঙ্গাইলে এসআরবির অভিযানে গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৮, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৩, ২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে এসআরবির অভিযানে গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৪ কঠোর ও পেশাদার অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৬ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। ০২ নভেম্বর ২০২৬খ্রি. রাত অনুমান ০৪:০৫ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেনঃ ১। ফরহাদ মিয়া (৩৫) এবং ২। মোছাঃ তানজিনা (২১), উভয় জেলা-কুমিল্লা।

নিয়মিত মাদকবিরোধী টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী 'শ্যামলী NR' পরিবহনের একটি বাসে যাত্রীবেশে মাদক পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল। শেষ রাত আনুমানিক ৪:০৫ মিনিটে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী এক দম্পতিকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের সাথে থাকা ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তারা স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। 

ধৃত কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় মামলা দায়েরপূর্বক আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন