মোঃ সবুজ মিয়া, নীলফামারী
প্রকাশ: ২০:১৩, ২ নভেম্বর ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কেক কেটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ সবুজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, এনটিভি অনলাইন প্রতিনিধি ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাকিল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি নাজমুল আলম, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি, ইয়ামিন কবির স্বপন, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মিজু সরকার, চ্যানেল এস টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক নওরোজের উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শাহজাহান ইসলাম লেলিন, টিআরবি নিউজের জেলা প্রতিনিধি আসিফ ইশতিয়ার লিওন এবং বাংলার গণজাগরণ ২৪-এর এডমিন মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পত্রিকাটি ভবিষ্যতেও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে পত্রিকাটির ১ম বর্ষপূর্তির শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।