এম সনজু আহমেদ (চুয়াডাঙ্গা)
প্রকাশ: ২০:০১, ২ নভেম্বর ২০২৬
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা হাইরোডস্থ ডায়াবেটিস সমিতির কার্যালয়ে পত্রিকাটির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম সনজু আহমেদের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অন্যায়-অনিয়ম তুলে ধরা এবং সাধারণ মানুষের কথা প্রকাশের মাধ্যমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে আরও এগিয়ে যেতে হবে। পত্রিকাটির সুন্দর, গঠনমূলক ও সামাজিক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা অফিসপ্রধান খন্দকার শাহ আলম মন্টু, দৈনিক মাথাভাঙ্গার সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি খায়রুল ইসলাম, এনটিভির মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক, দৈনিক মাথাভাঙ্গার ভ্রাম্যমাণ প্রতিনিধি মুর্শিদ কলিং, পশ্চিমাঞ্চলের আলমডাঙ্গা সহকারী ব্যুরোপ্রধান শরীফ, দৈনিক খাসখবরের আলমডাঙ্গা সহকারী ব্যুরোপ্রধান আল আমিন হোসেন পরশ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক ডা. আব্দুল্লাহ আল মামুন, শেখ মইদুল ইসলাম, আল আমিন বিশ্বাস হিমেল, রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।