কবি অমিত চৌধুরীকে স্মরণ করল কক্সবাজার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ১৮:১৮, ১ নভেম্বর ২০২৬

কবি অমিত চৌধুরীকে স্মরণ করল কক্সবাজার

সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরীকে স্মরণ করে কক্সবাজারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ শোকসভায় কবির সাহিত্যকর্ম, মানবিকতা ও সম্পাদনাসহ বিভিন্ন অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা।

শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করেন বাঙালি জাতিসত্তার কবি মো. নুরুল হুদা, কবির সহপাঠী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর, অধ্যক্ষ ওমর ফারুক, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নুরুল ইসলাম, রাজনীতিক ও সাহিত্য একাডেমির স্থায়ী পর্ষদের চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, লেখক ও গবেষক মকবুল আহমেদ, প্রাক্তন শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন ও অধ্যাপক অজিত দাশ।

বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অমিত চৌধুরী ছিলেন একজন নিরলস কবি ও সম্পাদক। প্রচারের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে সাহিত্যচর্চা, সাহিত্যিকদের মূল্যায়ন এবং নতুন লেখকদের জন্য সৃজনশীল পরিসর তৈরিতে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর দীর্ঘ সাহিত্যসাধনা, মানবিকতা ও সম্পাদনাকর্ম বাংলা সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

নাগরিক শোকসভা পরিষদের সদস্যসচিব অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক কবি শামিম আকতার। আরও বক্তব্য দেন দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রকৌশলী বদিউল আলম, সংস্কৃতিজন আশরাফুল হুদা সিদ্দিক জামশেদ, কবি সিরাজুল হক সিরাজ, সমাজকর্মী ও সংগঠক সরওয়ার রোমন, সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, সুবিমল পাল, কবি আলম তৌহিদ ও সৌরভ দেব।
অনুষ্ঠানে কবির জীবনী পাঠ করেন প্রাবন্ধিক ও গবেষক আলী প্রয়াস। কবির লেখা কবিতা আবৃত্তি করেন অ্যাডভোকেট প্রতিভা দাশ, মিনহাজ চৌধুরী ও চাষী ছোটন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও কক্সবাজার জেলা সংসদ।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন কবি আসিফ নূর, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সরওয়ার আজম মানিক, কবি এম জসিম উদ্দিন, শাহিন মানিক, মনির মোবারক, আজাদ মনসূর, নূর মোহাম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন