হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে এ দেশের হিন্দু সমাজ প্রমাণ করে দিয়েছে তারা কোনো দলের দাসত্ব করে না। বরং তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারায় বিশ্বাসী।