চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশ: ২১:৫৮, ১২ অক্টোবর ২০২৬
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে মূল নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধ এবং ইলিশের বংশবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্ধারকৃত ক্ষতিকারক কারেন্ট জালগুলো জব্দ করার পর জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের এই কঠোর অবস্থান ও তদারকি অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ জাল ব্যবহার বন্ধ ও প্রজনন মৌসুমে ইলিশ ধরা রোধে প্রশাসনিক এ জাতীয় নিয়মিত অভিযান নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।