সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি:
প্রকাশ: ১৯:৪১, ২ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবিল মিয়া এবং সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম নূরচান। এ সময় শিবপুর উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, "দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার মাধ্যমে স্বল্প সময়েই পাঠকদের মনে স্থান করে নিয়েছে। আশা করি আগামী দিনেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের নানা অসংগতি ও জনকল্যাণমূলক সংবাদ তুলে ধরবে।"
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের সাথে নিয়ে কেক কেটে পত্রিকাটির প্রথম বছর পূর্তির আনন্দ উদ্যাপন করা হয় এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পুরো অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।