লালমনিরহাটে ’দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ এর ১ম বর্ষপূর্তি উদযাপন

​লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২:১৫, ২ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে ’দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ এর ১ম বর্ষপূর্তি উদযাপন

সফলতার সাথে প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’। এ উপলক্ষ্যে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

​সোমবার (২ নভেম্বর) রাতে জেলা শহরের মিশন মোড়স্থ ‘হট ফুডল্যান্ড’ রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি রুহুল আমিন রাসেল।

অনুষ্ঠানে বক্তারা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামী দিনগুলোতেও পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

​প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন এই আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রেসক্লাবের সদস্যসচিব ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি তৌহিদ লিটন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন এবং লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক টিভির জেলা প্রতিনিধি মহসীন ইসলাম শাওন, কালের কণ্ঠ ডিজিটালের জেলা প্রতিনিধি আমিনুর ইসলাম রকি, নয়া দিগন্ত ডিজিটালের জেলা প্রতিনিধি জুবাইয়ের আহমেদ খান রোহান ও আলোকিত সকালের লালমনিরহাট জেলা প্রতিনিধি আরিফ রিপন  দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি আহমুদুল হাসান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন