ফটিকছড়িতে অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিম উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ: ২৩:০৮, ৩ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পত্রিকাটির ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাজিম উদ্দিনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথিরা পত্রিকাটির সাফল্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিক নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গে কাজ করে আসছেন। তাঁর নিরলস প্রচেষ্টা ও সংবাদ পরিবেশনের মাধ্যমে ফটিকছড়িতে পত্রিকাটির পরিচিতি ও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পর্যায়ে পত্রিকাটিকে পাঠক ও সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, একটি সংবাদপত্রের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির পেছনে সংশ্লিষ্ট প্রতিনিধির সততা, কর্মনিষ্ঠা এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে ফটিকছড়ির বিভিন্ন বিষয় ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরার মাধ্যমে পত্রিকাটির পরিচিতি বিস্তারে ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ ও জনমানুষের কথা তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে আরও এগিয়ে যাবে। ফটিকছড়িতে পত্রিকাটির বর্তমান পরিচিতিকে আরও বিস্তৃত করতে সাংবাদিক নাজিম উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুরু, নুরুল আবসার চৌধুরী, নাসির শিকদার, আজম মুন্সি, জামাল উদ্দিন, নুরুল আকসার, মো. শওকত, সাঈদ, সুমন, সাইফুদ্দিন, মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতি অতিথিদের শুভকামনা ও ভালোবাসা প্রকাশ পায়। পাশাপাশি ফটিকছড়িতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং সাংবাদিক নাজিম উদ্দিনের হাত ধরে পত্রিকাটি স্থানীয় পর্যায়ে আরও ব্যাপক পরিচিতি লাভ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন