জামায়াতের সুনামগঞ্জ জেলা আমীর হলেন অ্যাডভোকেট শামসউদ্দিন

আসিফ বিল্লাহ, সিলেট:

প্রকাশ: ২৩:৫৩, ৪ নভেম্বর ২০২৬

জামায়াতের সুনামগঞ্জ জেলা আমীর হলেন অ্যাডভোকেট শামসউদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ কার্যকালের জন্য ঘোষিত জেলা ও মহানগরী আমীরদের তালিকায় সুনামগঞ্জ জেলা আমীর হিসেবে অ্যাডভোকেট শামসউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জেলা ও মহানগরী আমীরদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তালিকায় ৫৯ নম্বর ক্রমিকে সুনামগঞ্জ জেলার নামের পাশে অ্যাডভোকেট শামসউদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘোষিত তালিকায় দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর আমীরদের নাম স্থান পেয়েছে। এতে সুনামগঞ্জ জেলা আমীর হিসেবে অ্যাডভোকেট শামসউদ্দিনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭-২০২৮ কার্যকালের জন্য তাঁর এ দায়িত্ব ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের দায়িত্ব শুরু হতে যাচ্ছে।

তবে এ বিষয়ে অ্যাডভোকেট শামসউদ্দিনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।
উল্লেখ্য যে এডভোকেট শামসউদ্দিন বিগত সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন এবং এর আগে তিনি দলটির জেলা নায়েবে আমীরের দায়িত্ব পালন করছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন