সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী বিরোধী মামলায় জোবায়ের গ্রেপ্তার

অনিক ইসলাম নারায়ণগঞ্জ সদর

প্রকাশ: ২১:০৯, ৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী বিরোধী মামলায় জোবায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী বিরোধী মামলায় আব্দুল্লাহ আল জোবায়ের (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল জোবায়ের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কলেজ রোড এলাকার এম এ মাসুদ বাদলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, জোবায়েরের ফেসবুক আইডিতে বুধবার (৪ নভেম্বর) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর একটি অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার (লাইভ) দেখা গেছে। স্থানীয়ভাবে আইভীর ঘনিষ্ঠ কর্মী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন