অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর মাছ কাণ্ডের এই খাদ্য নিয়ন্ত্রক কর

জাকির ফরাজী,পিরোজপুর। 

প্রকাশ: ২১:৪৮, ৫ নভেম্বর ২০২৬

অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর মাছ কাণ্ডের এই খাদ্য নিয়ন্ত্রক কর

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরে নিয়ে যাওয়ার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমান স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন এবং পরে তাঁর ধরা প্রায় ২০ কেজি মাছ নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। 
‎এ সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমের অনলাইন পোর্টাল এবং মাল্টিমিডিয়ায় গত ১৭ অক্টোবর প্রকাশ করা হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। 
‎
‎পরদিন ১৮ অক্টোবরে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক মো: ফজলে রাব্বি হায়দার এর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুনুর রহমানকে জিয়ানগর উপজেলা থেকে চাপাইনবয়াবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বদলি বা পদায়ন করা হয়। 
‎
‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে মামুনুর রহমানকে বদলি করা হয়েছে এবং এ আদেশে সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে। 
‎বিষয়টি আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিশ্চিত করেছেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মো: ওয়ালিউর রহমান রুবেল।
‎
‎প্রসংগত; গত ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে একইদিন রাতে মাছ গুলো ককসিটে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে মাছসহ আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সদস্যরা এসে রাত ১২ টার দিকে মাছ গুলো উপজেলা খাদ্য গুদাম থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখেন। এসময় স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে আসলে তাদের সাথেও অসাদ আচরণের অভিযোগ উঠে এই অভিযুক্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে। এরপর থেকে মামুনুর রহমান গা ঢাকা দেন এবং তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 
‎

আরও পড়ুন