স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:১২, ৫ নভেম্বর ২০২৬
উদযাপনের নায়ক মোহাম্মদ ইব্রাহিম।
এর আগে পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
ম্যাচের ১৮ তম মিনিটে ডান দিক থেকে রাকিবের দারুণ ক্রসে হেড দেওয়ার উদ্দেশে লাফিয়ে উঠেছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ।
বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। তবে গোলরক্ষককে একা পেয়েও ৩৯ মিনিটে শটটা গোলবারে রাখতে পারলেন না তিনি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।
বিরতির পরেও কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে কাজে লাগাতে পারছিল না ফরোয়ার্ডরা। তবে বদলি নেমে প্রথম সুযোগ কাজ লাগাতে ভুল করলে না ইব্রাহিম। ঠাণ্ডায় মাথায় বলকে জালে জড়িয়ে জয়ের নায়ক হলেন তিনি। তার সেই গোলেই হাসিমুখে মাঠ ছেড়েছেন ফুটবলাররা।
তবে যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে হেডের উদ্দেশে লাফিয়েও উঠেছিলেন সাদ উদ্দিন। কিন্তু তার হেডটা চলে যায় বারের ওপর দিয়ে। তা নিয়ে আফসোস থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপ ঠিকই জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।