স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:২৩, ২ নভেম্বর ২০২৬
ভারতীয় ক্রীড়াভিত্তিক সাইট ক্রেক্স ডটকমের প্রতিবেদন, বাংলাদেশের ১০ ক্রিকেটারের মধ্যে ছয়জন আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। তাঁরা হলেন মুশফিক, মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাকিব আল হাসান আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে।
বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশের ১০ ক্রিকেটারের পাশাপাশি ড্রাফটে নাম লিখিয়েছেন পাকিস্তানের ২৯ ও ভারতের তিন ক্রিকেটার। ভারতের তিনজন হলেন বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। তাঁদের মধ্যে বিজয় আইপিএলের পরিচিতমুখ। গত জুনে ৩৫ বছর বয়সে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। জাতীয় দলের হয়েও খেলেছেন বিজয়। সাধারণত ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। অবসরের পরই কেবল তাঁদের জন্য সেই সুযোগ তৈরি হয়।
পাকিস্তানের ২৯ ক্রিকেটারের তালিকায় আছেন সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, নাসিম শাহ ও ফখর জামানের মতো পরিচিত নাম। সদ্য শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফখর।
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও এপিএলের ড্রাফটে থাকছেন। তবে তিনি নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের বাসিন্দা হিসেবে। পাকিস্তানের হয়ে খেলা ক্রিকেটারদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের হয়ে নিবন্ধিত ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররাও থাকছেন ড্রাফটে।