রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫৯, ৫ নভেম্বর ২০২৬

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হননি।

রাত ১০টা ৩৫ মিনিটে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি জানান, হাতিরঝিল থানার আওতাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই হাতিরঝিল থানার একাধিক পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ডিসি মো. ইবনে মিজান আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন