নির্বাচনব্যবস্থার পরিবর্তন রাষ্ট্রের সব ক্ষেত্রে আনতে হবে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:২৯, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩২, ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনব্যবস্থার পরিবর্তন রাষ্ট্রের সব ক্ষেত্রে আনতে হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনব্যবস্থায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতে দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন কিংবা আগের রাতেই ফলাফল নির্ধারণের মতো পরিস্থিতি আর থাকবে না। নির্বাচনব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন রাষ্ট্রের সব ক্ষেত্রেই আনতে হবে। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে দেশের অনেক উন্নয়ন হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, নির্বাচনব্যবস্থায় পরিবর্তন এসেছে, ঠাকুরগাঁওয়ের নির্বাচন তার প্রমাণ। এখন রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে। গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে দেশের উন্নয়ন সম্ভব হবে।

সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক  মোহাম্মদ রফিকুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন