কক্সবাজারে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ২২:০৬, ৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির কক্সবাজার জেলা প্রতিনিধি রিয়াজ উদ্দিনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি রিয়াজ উদ্দিন। 

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দেশ বর্তমান পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কবি জসিম উদ্দীন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিন উল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ হাসান, দ্য ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার মোঃ নুরুল ইসলাম সুমন এবং দৈনিক ঢাকা পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মোঃ নুরুন্নবী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কক্সবাজার সদর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন শিবলু, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুল ইসলাম, কক্সবাজার কণ্ঠের স্টাফ রিপোর্টার শামসুল আলম, নিজস্ব প্রতিবেদক মোঃ শফিক হোসেন, দ্য ফোকাস কক্সবাজারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান ও স্টাফ রিপোর্টার রুবায়েত রহিম সানিম, দিগন্ত বার্তার স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলাম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কক্সবাজার সদর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন শিবলু, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুল ইসলাম, মোঃ মনজুর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠা বজায় রাখতে হবে। তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান আলোচক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, পাঠকের আস্থা ও বিশ্বাসই একটি সংবাদপত্রের সবচেয়ে বড় অর্জন। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দায়িত্বশীলতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটিকে পাঠকের আস্থার জায়গায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মোঃ আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সহযোগিতা পত্রিকাটির পথচলাকে অনুপ্রাণিত করেছে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও জনমানুষের কথা তুলে ধরাই আমাদের অঙ্গীকার। বিশেষ করে কক্সবাজারের সম্ভাবনা, সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমরা কাজ করে যেতে চাই। এ পথচলায় সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

এ সময় বক্তারা সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার পেশাগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করা হয় এবং পত্রিকার সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এ সময় অতিথিরা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন