ইরান যুদ্ধের কারণেই হেরেছি: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:১১, ৪ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধের কারণেই হেরেছি: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ইরান যুদ্ধই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ।

বুধবার (৪ নভেম্বর) দেওয়া ওই পোস্টে ভ্যান্স লেখেন, ‘আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এ কথা বলেছেন।’

তিনি আরও লেখেন, ‘আপনি যদি যুক্তি দিতে চান যে যুদ্ধটি সার্থক ছিল, কিংবা আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তাহলে তা করুন।’

ভ্যান্সের মতে, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম বড় কারণ হলো ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সকে ভোট দেওয়া অনেকেই ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন