পরাজয়ের জন্য ফক্স নিউজ ও দলের নেতাদের দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৪১, ৪ নভেম্বর ২০২৬

পরাজয়ের জন্য ফক্স নিউজ ও দলের নেতাদের দায়ী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দলের একাংশ ও সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের কারণ বিশ্লেষণের কথা জানিয়ে তিনি দলের কিছু নেতাকে ‘ভুয়া রিপাবলিকান’ বলে সমালোচনা করেছেন।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, প্রার্থীরা কেন জিতেছেন এবং কেন হেরেছেন, তা নিয়ে ভালো-মন্দ উভয় দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষণ করতে যাচ্ছেন তিনি।

পোস্টে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সমালোচনা করে ট্রাম্প বলেন, রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে অ্যাবট যদি ‘আরআইএনও’ বা নামমাত্র রিপাবলিকান না হতেন, তাহলে তিনি হারতেন না।

এদিকে ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন ট্রাম্প। এর মাধ্যমে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা পরবর্তী কংগ্রেসে পাস হওয়া আইন আটকে দেওয়ার ক্ষমতার প্রতি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

ফক্স নিউজের রাজনৈতিক প্যানেল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে ওই প্যানেলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটদের পাশাপাশি আরও নেতিবাচক বিষয় তুলে ধরে ফক্স নিউজ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দায়ী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন