গাজীপুরে পুলিশের গুলিভর্তি পিস্তল উধাও, উদ্ধারে পুরস্কার ঘোষণা

জাকারিয়া শিকদার/গাজীপুর:

প্রকাশ: ২১:৪২, ৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশের গুলিভর্তি পিস্তল উধাও, উদ্ধারে পুরস্কার ঘোষণা

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিভর্তি সরকারি পিস্তল হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এএসআই পারভেজ।

হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে এ ঘটনা ঘটে।এএসআই পারভেজের ব্যবহৃত সরকারি পিস্তলটি গুলিভর্তি অবস্থায় হারিয়ে যায়।মাদকের আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন তিনি।পরে বিষয়টি জানিয়ে তিনি বাসন থানায় জিডি করেন।

এ বিষয়ে জানতে বাসন থানার এএসআই পারভেজ মল্লিককে ফোন করা হলে,"ফোনে চার্জ নেই,এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন"। 

এদিকে বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, পিস্তল হারানোর ঘটনায় থানায় জিডি হয়েছে। অস্ত্রটি উদ্ধারে পুলিশ কাজ করছে।তিনি আরও জানান,কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারলে অথবা উদ্ধারে সহায়তা করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন