এস আলম,জামালপুর।
প্রকাশ: ২০:৪৯, ৪ নভেম্বর ২০২৬
জামালপুর সদর উপজেলার রানাগঞ্জ বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন ভুট্রো (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিবের দিকনির্দেশনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে একটি পুলিশ দল রানাগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোকন ভুট্রোকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত খোকন ভুট্রো জামালপুর শহরের শুটকি পট্টি এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।