ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ২২:২৫, ২৮ নভেম্বর ২০২৬
এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মিরপুর-১৪ থেকে সাভার রুটে এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান "অগ্রযাত্রা প্রতিদিন " কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
শীর্ষ সংবাদ: