কুয়েত প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৮, ১৮ নভেম্বর ২০২৬
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কুয়েতের সড়কগুলোতে গাড়ি চালানোর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা এবং ভিডিও ধারণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
ট্রাফিক বিভাগ বিষয়টিকে সড়ক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক কর্মকর্তারা নিয়মিতভাবে এ ধরনের অপরাধ শনাক্ত করছেন।
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের ট্রাফিক বিভাগে তলব করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চালকদের এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ।