কুয়েত প্রতিনিধি: আহমেদ রবিন
প্রকাশ: ১৯:২৫, ১৮ নভেম্বর ২০২৬
গত ১৪ নভেম্বর কুয়েতের রওদা পার্কের মনোরম পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
কুয়েতে ঢাকা মোহামেডান ও রওদা স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব কুয়েতের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুয়েতের রওদা পার্কে অত্যন্ত মনোরম পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়।
ঢাকা মোহামেডান ও রওদা স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি ফেরদৌস খানের সভাপতিত্বে এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন আপেলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও কৃতজ্ঞতায় এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুয়েত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ঢাকা মোহামেডান ও রওদা স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়বৃন্দ উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করে নেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে দেশীয় খেলাধুলার চর্চা অব্যাহত রাখা এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের টুর্নামেন্ট ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।