চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৪, ৩ নভেম্বর ২০২৬

চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও দুই কর্মকর্তা

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর বর্তমান এসপি মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

নেত্রকোনা জেলার এসপি হিসেবে বদলির আদেশ পাওয়া এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বরগুনা জেলার এসপি মো. কুদরত ই খুদাকে জামালপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া জামালপুরের বর্তমান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন