শাওন বল, মাদারীপুর
প্রকাশ: ১১:৫২, ২১ জুলাই ২০২৬
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—খোকন বেপারি (লামিয়ার শ্বশুর), রিংকি (লামিয়ার ননদ) এবং লিমা (লামিয়ার ননদ)। তারা সবাই এ মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানিয়েছে, হত্যা মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় এনে মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, গৃহবধূ লামিয়া হত্যার ঘটনা মাদারীপুর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ এই তিন আসামির গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।