আবুহাসান (আকাশ), লালমনিরহাট
প্রকাশ: ১৯:৫৪, ৩ অক্টোবর ২০২৬
শনিবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে রামখানা বিওপির আওতাধীন আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের একটি বড় চালান পাচার হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল আশকোন নগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ভারত সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেন বিজিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "উদ্ধার করা আইসের নমুনায় ভেজাল আছে নাকি এটি শতভাগ খাঁটি, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। পাচারকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"