এস এম আকাশ, বান্দরবান
প্রকাশ: ১৮:৪২, ১৮ অক্টোবর ২০২৬
এ সময় তিনি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদযাপন কমিটির প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে লামা কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রশান্ত ভট্টাচার্য, লামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপন কান্তি চৌধুরী ও অর্থ সম্পাদক অনুপ দাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পূজা চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৫৭ বিজিবি'র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।