আলীকদম-নাইক্ষ্যংছড়ি টপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

চিংনুমং মারমা, বান্দরবান 

প্রকাশ: ২৩:৫০, ১৮ অক্টোবর ২০২৬

আলীকদম-নাইক্ষ্যংছড়ি টপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

বান্দরবানের আলীকদম উপজেলায় নাইক্ষ্যংছড়ি টপে কলা বোঝাইভর্তি একটি পিকআপ গাড়ী ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়ে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ১৮ অক্টোবর সন্ধ্যায় নয়াপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ ম্যানথাক ম্রো পাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপের নিচে রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি টপ হতে একটি কলা বোঝাইকৃত পিকআপ গাড়ী নিচে নামার সময় ব্রেক ফেইল করে রাস্তার মধ্যে তিন বার পল্টি খেয়ে নাইক্ষ্যংছড়ি টপের নিচে রাস্তার উপর দুর্ঘটনার শিকার হয়। একজন লোক ঘটনাস্থলে মৃত্যুবরন করেন এবং তিনজন লোক আহত হন। এমন দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর হতে পিকআপ কমিটির লোকজন আরেকটি পিকআপ গাড়ী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিন (৪০) মারা যায়, তিনি গাড়ীর মিস্ত্রি হিসাবে পরিচিত এবং কলার মালিক আব্দুল মুবিন (৩২) কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পিকআপ গাড়ীর ড্রাইভার জোবায়ের হোসেন রুবেল এবং পিক-আপের অজ্ঞাতনামা হেলপার চিকিৎসা না নিয়ে পালিয়ে যান।

মৃতব্যক্তি চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা মৃত নাজির আহমদের ছেলে মো.সাহাব উদ্দীন (৪০) আহত আব্দুল মোবিন (৩২) চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা। অপরজন ড্রাইভার জোবায়ের হোসেন রুবেল (৩২) লামা উপজেলার ইয়াংছা এলাকার বাসিন্দা। অন্যজন ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি অজ্ঞাতনামা হেলপার তিনি পালিয়ে যান বলে জানা গেছে।

আলীকদম থানা পুলিশ জানায়, ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন