ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ দুপুর ২টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১১, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৮, ১৯ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ দুপুর ২টায়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

এদিকে নিজের পদত্যাগের ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের প্রতিক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ইশরাক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে অংশ নেবেন।

পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ইশরাক বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।

স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন