আলমগীর হোসেন ফয়সাল, লক্ষ্মীপুর:
প্রকাশ: ১০:১৮, ২৬ অক্টোবর ২০২৬
রোববার (২৫ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
যুব উন্নয়ন অধিদপ্তর, রায়পুর, লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের প্রসারে যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবকদের কর্মমুখী করে গড়ে তোলা সম্ভব। এতে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।