নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৩, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোঃ শিমুল আলী (২৬) ও মোঃ সজীব আলী (১৯)। তারা দুজনই গন্ডবিল গ্রামের মোঃ আরাম আলী ও মোছাঃ ফাতেমার ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, তারা একটি প্রতারক চক্রের সদস্য হিসেবে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।
অভিযানের সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেফতার দুই ভাইয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।