নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: ১০:৪০, ২৬ অক্টোবর ২০২৬
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১-তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যংয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইরফান বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১-এর বাসিন্দা। তিনি সৈয়দ আলম ও ফাতেমা খাতুনের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, ৫ অস্ট্রেলীয় ডলার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে গ্রেফতার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।