সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কাস্টমস কর্মকর্তা নাহিদার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪১, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২২, ২১ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কাস্টমস কর্মকর্তা নাহিদার!

আইনি এখতিয়ারের বাইরে গিয়ে একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশককে সংবাদের সপক্ষে প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী। গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে 'অগ্রযাত্রা প্রতিদিন'-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বরাবর প্রেরিত এক দাপ্তরিক পত্রে তিনি আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশিত সংবাদের প্রমাণ ও দলিলাদি দাখিলের নির্দেশ দেন, অন্যথায় সংবাদটিকে মিথ্যা ও হয়রানিমূলক গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে 'অগ্রযাত্রা প্রতিদিন'-এর অনলাইন সংস্করণে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনাইনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের বিষয়ে চৌধুরী গোলাম হাসনাইন ১৭ নভেম্বর ২০২৬ তারিখে কমিশনার বরাবর একটি আবেদন করেন। আবেদনে তিনি সংবাদটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন এবং সংবাদটির বিষয়ে তদন্তপূর্বক তাঁর নিজের অথবা সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। 

এই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনার ড. নাহিদা ফরিদী স্বাক্ষরিত (নথি নং-০৮.০১.২৬৯৪.০০১.২৪.০০২.২৪/৮৮৮৬) চিঠিতে সম্পাদককে ৭ কার্যদিবসের মধ্যে ডাকযোগে অথবা সশরীরে দপ্তরে হাজির হয়ে সংবাদের সপক্ষে সব প্রমাণ ও দলিলাদি দাখিল করতে বলা হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দাখিল না করলে সংবাদটি "সর্বৈব মিথ্যা এবং ব্যক্তিগত হয়রানিমূলক সংবাদ বলে গণ্য হবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে"। 

আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন: প্রশাসনিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আইনজ্ঞদের মতে, একজন কাস্টমস কমিশনারের এ ধরনের নির্দেশনা ও বিচারিক মন্তব্য সম্পূর্ণরূপে এখতিয়ার-বহির্ভূত। প্রচলিত আইন অনুযায়ী, কাস্টমস কমিশনারেটের দায়িত্ব রাজস্ব আহরণ, বন্ড ব্যবস্থাপনা এবং নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা তদারকি করা। কোনো গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করা, সম্পাদককে তলব করা কিংবা প্রমাণ দাখিল না করলে সংবাদটিকে 'মিথ্যা' হিসেবে রায় দেওয়ার কোনো আইনি ক্ষমতা কাস্টমস কর্তৃপক্ষের নেই।

গণমাধ্যম বিষয়ক যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য দেশে 'বাংলাদেশ প্রেস কাউন্সিল' রয়েছে, যা একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। কৌতূহলোদ্দীপকভাবে, কমিশনার ড. নাহিদা ফরিদী তাঁর চিঠির অনুলিপি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠিয়েছেন। অথচ প্রেস কাউন্সিলের এখতিয়ারভুক্ত বিষয়ে তিনি নিজেই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সম্পাদককে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং 'সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে' এই ব্যক্তিগত মানহানির অভিযোগের চিঠিটিকে জরুরি বলে উল্লেখ করেছেন। 

গণমাধ্যম কর্মীদের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের নামে সম্পাদককে সরাসরি সরকারি দপ্তরে তলব করা এবং প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা আরোপ করা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহারের শামিল।
অন্যদিকে সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের হোয়াটসএপ গ্রুপে, কোন তথ্য প্রমাণ ছাড়াই "চাদাবাজ ও ব্লাকমেইলার সাংবাদিক " এর তালিকা প্রকাশ করেছেন ড. নাহিদা ফরিদি। সেখানে তিনি ১০ জন পেশাদার সাংবাদিকের মোবাইল নাম্বারসহ "চাদাবাজ ও ব্লাকমেইলার সাংবাদিক " শিরোনামে তালিকা প্রকাশ করেছেন। বিপরীতে কোন তথ্য প্রমাণ উপস্থাপন করেন নি।
নাহিদা ফরিদির মনগড়া ও তথাকথিত " চাদাবাজ ও ব্লাকমেইলার সাংবাদিক " তালিকায় নাম থাকা একটি দৈনিক পত্রিকার সম্পাদক নাহিদা ফরিদির কাছে কারন জানার জন্য ফোন দিলে, তিনি রিসিভ করেন নি। পরে তার প্রটোকল অফিসার পরিচয়ে একজন সম্পাদকের প্রশ্নের উত্তরে বলেন" ঐ তালিকা একজন কমিশনার ম্যাডামকে দিয়েছেন, ম্যাডাম কেবল গ্রুপে শেয়ার করেছেন। এটা একটা মিসটেক হয়েছে"। 
খোঁজ নিয়ে জানাগেছে , নাহিদা ফরিদির সাথে তালিকাভুক্ত ১০ জন সাংবাদিকের কোন পরিচয় নেই, কোনদিন দেখা বা কথাও হয়নি। অথচ তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে কোন ধরনের প্রমাণ ছাড়াই ১০ জন সাংবাদিককে "চাদাবাজ ও ব্লাকমেইলার " বানিয়ে মানহানির মত বেআইনি কাজ করছেন।  যা নিয়ে সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানহানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার পাশাপাশি , অর্থমন্ত্রী ও এনবিআরের চেয়ারম্যানের প্রতি আইনানুগ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সমাজ।
খোঁজ নিয়ে আরো জানাগেছে, সম্প্রতি উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের নিজের অফিস কক্ষে একজন  প্রবীণ সাংবাদিককে অপমান অপদস্থ করেছেন নাহিদা ফরিদি। পিছন থেকে তা আবার ভিডিও করেছেন তার ক্ষমতাধর স্টাফ অফিসার(বিকল্প কমিশনার খ্যাত) সাদ্দাম হোসেন। সেই ভিডিও আবার অফিসিয়াল হোয়াটসএপ গ্রুপে শেয়ার করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন